
জামাল উদ্দীন, কক্সবাজারঃ কক্সবাজার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ডাব্লিউ এবং ক্যাম্প-৮ ইস্ট’র মধ্যকার সশস্ত্র দুই রোহিঙ্গা গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ রফিক (৩৩) নামের এক সাধারণ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
৮ মার্চ (শনিবার) দিবাগত রাত ৯ টারদিকে এ ঘটনা ঘটে। উল্লেখিত দুই ক্যাম্পের দুই রোহিঙ্গা সশস্ত্র সংগঠন এআরএ এবং আরএসও’র সদস্যদের মধ্যে এই গোলাগুলি হয়।
এতে গুলিবিদ্ধ মোহাম্মদ রফিক (৩৩)কে উদ্ধার করে আহত অবস্থায় বালুখালীস্থ ক্যাম্প-৯’র আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহামম্মদ রফিক ক্যাম্প-৮ই’র বি-২১ ব্লকের বাসিন্দা বলে জানা গেছে। সে শামসু আলমের ছেলে এবং তার এফসিএন নাম্বার-১২১৮১৬।
এ রিপোর্ট লেখাকালিন পর্যন্ত মোহাম্মদ রফিকের মৃতদেহ পরিবারের কাছে রয়েছে। এ ঘটনায় ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে ৮এপিবিএন’র পানবাজার পুলিশ ক্যাম্পের টহল রয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো: আরিফ হোসাইন জানান, খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...