
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তত্ত্বাবধানে চলমান একটি সড়ক উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার পোড়াবাড়ি সড়ক থেকে অলহরী ব্রিজ হয়ে আমলীতলা বাজার পর্যন্ত প্রায় ৬০০ মিটার সড়ক নির্মাণকাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতেই নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহার করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, সড়কের বেজ স্তরের কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে এ স্তরে তৃতীয় শ্রেণির ইটের খোয়া ও রাবিশ ব্যবহার করে তার ওপর ভালো মানের কিছু খোয়া ছিটিয়ে পিষে দেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই সাব-বেজ ও বেজ স্তরের কাজে অনিয়ম হয়ে আসছে।
তাদের দাবি, প্রকৌশল দপ্তরের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে এসব অনিয়ম করা হচ্ছে। অভিযোগ উঠলেই সাময়িকভাবে কাজ বন্ধ রেখে নিম্নমানের কিছু উপকরণ সরিয়ে নেওয়া হয়, পরে আবার একইভাবে কাজ চালানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দা নাদিরুজ্জামান লিটন বলেন, “এটা উন্নয়ন নয়, উন্নয়নের নামে লুটপাট। নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে, অথচ কর্মকর্তারা সামনে থাকলেও কিছু বলছেন না।”
এবিএস কামাল আহমেদ বলেন, “আমরা প্রতিবাদ করলে বলা হয় সব ঠিক আছে। বাস্তবে কোনো নিয়ম মানা হচ্ছে না। এই রাস্তা এক মৌসুমও টিকবে না।”
আরেক স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম অভিযোগ করে বলেন,
“আমরা স্থানীয়রা প্রতিবাদ করলে কিছু মালামাল সরিয়ে নেয়, পরক্ষণেই আবার একই কাজ করে। দেখভালের দায়িত্ব দপ্তরের হলেও তারা দেখেও না দেখার ভান করে। আসলে এখানে ‘পুকুর চুরি’ হচ্ছে। শুধু ঠিকাদার নয়, সংশ্লিষ্ট দপ্তরের লোকজনও জড়িত।”
এলজিইডি সূত্রে জানা গেছে, মঠবাড়ী ইউনিয়নের অলহরী ঘাটপাড় থেকে আমলীতলা বাজার পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৮ লাখ ৮ হাজার ৩৩৯ টাকা। ২০২৫ সালের জুলাই মাসে কাজ শুরু হয়ে ২০২৬ সালের মে মাসে শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে মেসার্স সরকার এন্টারপ্রাইজ।
এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার আবুল হোসেন বলেন, “নিম্নমানের মালামাল সরিয়ে ফেলা হয়েছে।” ত্রিশাল উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শামসুল হুদা বলেন,
“অভিযোগ পাওয়ার পর নিম্নমানের সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।”
ত্রিশাল উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন বলেন,
“অভিযোগের ভিত্তিতে ঠিকাদারকে লিখিত চিঠি দেওয়া হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে আনা হয়েছিল, আমরা সেগুলো উঠিয়ে নিতে বলেছি। খারাপ কাজ করে বিল নেওয়ার সুযোগ নেই।”
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...