
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন ১৩ই মে বুধবার বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ থেকে শ্রম ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. রায়হান সিদ্দিকী। তার নির্বাচনী প্রতীক ‘মোবাইল ফোন’।
বৃহস্পতিবার(৭ মে) সকালে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি সংগঠনের সকল সদস্য ও সহকর্মীদের উদ্দেশ্যে তার ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রায়হান সিদ্দিকী বলেন, “বিগত সময়ে বেনাপোল কাস্টমস হাউজের বিভিন্ন আমদানি-রপ্তানি সহজীকরণ ও শুল্কায়ন সম্পর্কিত সমস্যা সমাধানে আমি এবং আমার সমমনা পরিষদ সরব উপস্থিতি ও বলিষ্ঠ ভূমিকা রেখে ছিল।
সংগঠনের ৩৭ বছরের ইতিহাসে সদস্যরা অনেক ক্ষেত্রে অবহেলিত হয়েছেন। আমি নির্বাচিত হলে সেই চিত্র বদলে দেব। সদস্যদের নায্য অধিকার আদায় এবং একটি মসৃণ কর্মপরিবেশ উপহার দেওয়াই হবে আমার মূল লক্ষ্য।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভোট একটি পবিত্র আমানত। আপনারা আপনার মূল্যবান ভোটটি যোগ্য প্রার্থীকে দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের অধিকার রক্ষাই আমাদের প্রথম লক্ষ্য।
আগামী ১৩ই মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে কেন্দ্র করে স্টাফ এসোসিয়েশনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। রায়হান সিদ্দিকী তার মোবাইল ফোন প্রতীকে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
উল্লেখ্য,রায়হান সিদ্দিকি তার কাজের পাশাপাশি নিয়মিত ভাবে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন। তার পত্রিকার নাম জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা,যশোর জেলা প্রতিনিধি হিসেবে তিনি কাজ করছেন।
বর্তমানে তিনি “সীমান্ত প্রেসক্লাব বেনাপোল”র সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক পদে অধিষ্ঠিত আছেন। দোয়া ও সমর্থণ চেয়ে প্রেসক্লাবটি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক, ভোটারদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...