
নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগ, পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, শিশু ওয়ার্ড ও ডেলিভারি ওয়ার্ড পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবর রহমান।
মঙ্গলবার(৪ নভেম্বর) সকালে পরিদর্শনকালে তিনি ভর্তি রোগীদের খোঁজখবর নেন, তাদের চিকিৎসা সেবা, সুবিধা-অসুবিধা ও পরামর্শ সংক্রান্ত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। রোগী সেবার মান উন্নয়নে তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধানও করেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ।
ডা. মাহবুবর রহমান বলেন, “রোগীদের প্রতি আন্তরিকতা ও সেবার মান বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। সকলের সমন্বিত প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য সেবাকে আরও উন্নত ও জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...