
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আরও তিনজন যুক্ত হচ্ছেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানিয়েছেন।
রোববার (১০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তবে নতুন উপদেষ্টা হিসেবে কারা যুক্ত হচ্ছেন শপথের আগে তা জানাতে চাননি মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, যতক্ষণ না পর্যন্ত শপথ গ্রহণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার পক্ষে বলা সম্ভব না কারা কারা উপদেষ্টা হচ্ছেন। কারণ এটা শেষ মুহূর্তে রদবদলও হতে পারে। যেটুকু জেনেছি আমরা প্রস্তুত আছি। আমরা বঙ্গভবনে যাব, ওখানে চূড়ান্ত হবে এবং আজকে শপথ অনুষ্ঠিত হবে।
বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন। নতুন করে আরও তিনজন যুক্ত হলে সদস্য সংখ্যা বেড়ে হবে ২৪ জন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...