
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনেক এলাকার কৃষক পরিবারের গৃহবধূরা কৃষিতে নানা বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে মাঠ পর্যায়ে গ্রাম্য গৃহবধূরা দলবেধে বাড়ীতে শাক সবজি ফসলের আবাদ , ফসলের বীজ সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় কৃষি অফিসের আয়োজনে মাঠ দিবসে কৃষকদের পাশাপাশি নারীরা উপস্থিত থাকছেন।
উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি রুয়াপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশনে এলাকার কৃষকেরা অংশ নেন। এতে কৃষক পরিবারের বেশ কয়েক জন গৃহবধু উপস্থিত ছিলেন।
এরা কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার , বিভিন্ন ফসলের বীজ বাড়ীতে সংরক্ষণ বিষয়ে সব কিছু জানেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী এসব বিষয়ে উপস্থিত কৃষক ও কিষাণী পরিচয়ে গৃহবধূদেরকে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশনে সব জানান।
উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে গ্রাম্য গৃহবধূরা কৃষিতে নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়ে শাক সবজি ফসলের আবাদে বাড়তি টাকা আয় করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...