
মো. সাহিদুল ইসলাম শাহীনঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাহে রমজানে দেশ ব্যাপি “ইফতার ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শার্শা উপজেলার বিএনপি’র পাশাপাশি বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সহস্রাধিক মানুষের ঢল নামে ইফতার অনুষ্ঠানটিতে।
২৭ শে মার্চ বৃহস্পতিবার আছর নামাজ শেষে স্থলবন্দরেরর অভ্যন্তরে ৯২৫ শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে এ ইফতারের আয়োজন করা হয়। মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন
৯২৫ এর সভাপতি আাসাদুল ইসলাম ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনটি’র সাধারণ সম্পাদক ও শার্শা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক- মো. সহিদ আলী।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি- আমিরুল ইসলাম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক- আব্দুল আহাদ,স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ সাধারণ সম্পাদক- মো. লিটন হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব- রায়হানুজ্জামান দিপু,পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব- ওমর ফারুক, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর,সাংগঠনিক সম্পাদক- মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি (১) মো. তবিবুর রহমান,সহ-সভাপতি (২) মো. তবিবুর রহমান তবি, সহ-সাধারণ সম্পাদক (১) মো. আব্দুল মজিদ ও সহ-সাধারণ সম্পাদক(২) মো. জিয়াউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক- মো. ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ- মো. সবুজ হোসেন, প্রচার সম্পাদক- মো. ওমর ফারুক,বন্দর বিষয় সম্পাদক- মোহাম্মদ আব্বাস আলী, দপ্তার সম্পাদক- মো. আবুল কাসেম, কার্যনির্বাহী সদস্য- মো. কামরুজ্জামান প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...