
সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফাজিলনগর গ্রামের ক্ষুদ্র নৃ গোষ্ঠী নারীরা মাঠের কাজে মজুরী খাটেন। এরা দলবেধে মাঠে কাজ ( কৃষি কাজ ) করেন। একই মাঠে একজন নারী এখন বোরো ( ইরি ) ধান আবাদে বিঘা চুক্তিতে জমিতে চারা লাগানোর কাজে পুরুষ মজুরের সমান টাকা আয় করছেন।
উপজেলার উধুনিয়া ইউনিয়নের ফাজিলনগর গ্রামে ক্ষুদ্র নৃ গোষ্ঠী প্রায় পচিশ পরিবারের বসবাস আছে। এরা বংশীয় ভাবে নিজেদের ভিটে বাড়ীতে বসবাস করছেন। এখানকার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর পুরুষেরা মাঠে কাজ করেন । এদের অনেক পরিবারের পুরুষেরা মাঠের কাজের পাশাপাশি দিন আয়ে অন্য পেশায় কাজ করেন।
গ্রামের ক্ষুদ্র নৃ গোষ্ঠী বেশীর ভাগ গৃহবধু নারী এলাকায় বিভিন্ন ফসলের আবাদে মাঠের কাজে মজুরী খাটেন। তবে মাঠের কাজে ক্ষুদ্র নৃ গোষ্ঠী নারী মজুর সংখ্যা কমে আসছে। বেশী বয়সীরা এখন কাজ করেন না। আবার নতুন গৃহবধুদের খুবই কম জন মাঠে কাজ করেন বলে জানা গেছে।
সরেজমিনে ফাজিলনগর গ্রামের পূর্ব আবাদী মাঠে গিয়ে দেখা গেছে ক্ষুদ্র নৃ গোষ্ঠী বারো জন গৃহবধু নারী গ্রামের ইসমাইল হোসেনের জমিতে বোরো ধান চারা লাগাচ্ছেন। এক জমিতে ধান চারা লাগানো শেষ করে আরেক জমিতে ধান চারা লাগাতে আইল পথে হেটে যাচ্ছেন।
নারীদের কজন হলেন মায়া রাণী মাহাতো , রিনা রাণী মাহাতো , সুনতা মাহাতো , অর্চনা মাহাতো , অরুণা মাহাতো। এদের সাথে একজন পুরুষ মজুর আছেন। এরা এগারোশো টাকা বিঘা ( এক বিঘা ৩৩ শতক ) চুক্তিতে জমিতে বোরো ধান চারা লাগাচ্ছেন বলে জানান। গত দিন সাতেক হলো এলাকায় বোরো ধান ফসলের আবাদে জমিতে চারা লাগানো শুরু হয়েছে।
আরো টানা সপ্তাহ দুয়েক চলবে বলে জানানো হয়। প্রতিদিন সকালে ক্ষুদ্র নৃ গোষ্ঠী গৃহবধূ নারীরা দলবেধে মাঠের কাজে বাড়ী থেকে বের হন । এরা কাজ করে শেষ বিকেলে দলবেধে বাড়ী ফেরেন। একই মাঠে এখন আর দিন হাজিরায় নয় বিঘা চুক্তিতে পুরুষ মজুরেরা পাচ সাতজনে দলবেধে জমিতে বোরো ধান চারা লাগাচ্ছেন বলে খোজ নিয়ে জানা গেছে।
প্রতিবেদককে ক্ষুদ্র নৃ গোষ্ঠী নারী মজুর কয়েক জন বলেন আগে দিন হাজিরায় মাঠের কাজে মজুরী বেচতেন। তখন মজুরী কম দেওয়া হতো। এখন চুক্তিতে কাজ করায় বেশী সময় কাজ করে বেশী টাকা মজুরী বাবদ আয় করছেন।
তারা এখন দিনে সাড়ে চারশো থেকে পাচশো টাকা মজুরী বাবদ আয় করছেন। একই মাঠে পুরুষ মজুরেরা বিঘা চুক্তিতে জমিতে ধান চারা লাগিয়ে প্রায় সাড়ে চারশো থেকে পাচশো টাকা মজুরী বাবদ আয় করছেন।
এলাকার কয়েকজন গৃহস্থ কৃষক বলেন ক্ষুদ্র নৃ গোষ্ঠী নারীরা মাঠের কাজে খুবই দক্ষ ও পরিশ্রমী বলা চলে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...