
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনের উপর হামলার প্রতিবাদে আজ রবিবার (২০ এপ্রিল ) উপজেলা সদরে মানববন্ধন হয়েছে।
জামায়াত – শিবিরের অতর্কিত হামলায় তাকে গুরুতর আহত করার ঘটনার প্রতিবাদে থানা মোড় এলাকায় প্রায় এক ঘন্টা মানববন্ধন হয়। উপজেলা বিএনপি , পৌর বিএনপি ও দলের অঙ্গ সংগঠনগুলোর আয়োজনে বেলা এগারোটায় শুরু হওয়া মানববন্ধন অনুষ্ঠানে দলীয় নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির সাবেক আহবায়ক আঃ রাজ্জাকের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল ওয়াহাব , পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান , বিএনপির সিনিয়র নেতা আজিজুর রহমান মানু , সাবেক পৌর কাউন্সিলর গোলাম আউলিয়া , উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা , সদস্য সচিব নিকসন কুমার আমিন প্রমুখ।
গত পরশু শুক্রবার ( ১৮ এপ্রিল) বাদ জুম্মা শহরের থানা মোড় এলাকায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। ঢাকার একটি হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন আছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত