
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মৎস্য বিভাগের প্রজননক্ষম মাছের নিরাপদ আবাসস্থল চিহ্নিত ৫ টি মৎস্য অভয়াশ্রম চালু আছে। এর মধ্যে একটি ঘাটিনা অভয়াশ্রমে নিষেধ অমান্য করে প্রায়ই মাছ ধরা হচ্ছে । বিল পাথারে আরো অভয়াশ্রম করার মত মিলছে।
উপজেলা মৎস্য অফিস থেকে জানা গেছে গোটা উপজেলায় এখন ৫ টি মৎস্য অভয়াশ্রম চালু আছে। রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পে অভয়াশ্রম গুলো হলো – করতোয়া নদীর ঘাটিনা , পাল পাড়া , ছোনদহ ও বাঙ্গালা ইউনিয়নের মোড়দহে দুটি চালু আছে। এর মধ্যে ঘাটিনা অভয়াশ্রমটির জলাশয়ের আয়তন এক হেক্টর পরিমাণ। বাঙ্গালা ইউনিয়নের শিমলা মোড়দহের বিশাল আয়তনের জলাশয়ে দুটি অভয়াশ্রম করা হয়েছে।
সরেজমিনে শিমলা মোড়দহে গিয়ে দেখা গেছে খেয়া ঘাট ও শ্বশান ঘাটে কাছাকাছিতে দুটি অভয়াশ্রমটি বহু বাশ পোতা আছে। যাতে কেউ জাল কিংবা অন্য কোনো কিছু দিয়ে মাছ ধরতে না পারে। শিমলা মোড়দহের গভীর জলাশয়ে সারা বছরই পানি থাকে। বর্ষাকালে জলাশয়ে বন্যার পানি ঢুকে এলাকার মাঠ , খাল বিলের সাথে পানিতে ভরপুর লাগাতার হয়ে যায়।
প্রতিবেদককে শিমলা মোড়দহ এলাকার বসতি ভেবেন চন্দ্র রাজবংশী ও আলমগীর হোসেন বলেন এখানকার অভয়াশ্রম দুটির সীমানার মধ্যে কেউ মাছ ধরে না। এদিকে ঘাটিনা অভয়াশ্রমটির সীমানা এলাকায় বহু সংখ্যক বাশ পোতা আছে।
অনেক বাশের মাথায় লাল কাপড় বেধে দেওয়া আছে। মাছ ধরা নিষেধ এমন বড় ছোটো কয়েকটি সাইনবোর্ড লটকানো আছে। সেখানে দুই দিন বিকেলের দিকে গিয়ে দেখা গেছে অভয়াশ্রমটির মাঝে তিন চারটি ডিঙ্গি নৌকা নিয়ে বড়শি ফেলে মাছ ধরা হচ্ছে। তাদের সাথে কথা বলতে গেলে কথা না বলে ডিঙ্গি নৌকা নিয়ে নদীর আরেক দিকে চলে যান।
এলাকার কয়েকজন বলেন এরা আশে পাশের বসতি। অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ অমান্য করে বড়শি ফেলেন।
উপজেলার পাথার প্রান্তরের বসতি অনেকেরই মত যে মোহনপুর , বড় পাঙ্গাসী , বাঙ্গালা , দুর্গানগর ইউনিয়নের বিল জলাশয় এলাকায় আরো অভয়াশ্রম করা হলে দেশীয় মাছের বংশ বাড়বে। এসব মাছ এলাকাতেই থাকবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন দেশীয় মাছের বংশ বাড়াতে অভয়াশ্রমগুলো করা হয়েছে। সব ধরণের মাছের নিরাপদ আবাসস্থল অভয়াশ্রমগুলোয় মা মাছ , ডিমওয়ালা নানা জাতের মাছ থাকবে। অভয়াশ্রমগুলোয় নানা জাতের দেশীয় মাছ নিজেরাই নিজেদরকে সংরক্ষণ করে রাখবে। এক সময় ডিম ছাড়বে , পোনা হবে।
বংশ বাড়বে দেশীয় মাছের। তিনি আরো বলেন প্রতিটি অভয়াশ্রমসহ এর বাইরে চারপাশের ৫০ গজের মধ্যে মাছ ধরা নিষেধ বলে জানানো আছে। এর মধ্যে মাছ ধরা অপরাধ বলে জানান। অভয়াশ্রমগুলো করায় সুফল মিলছে । এলাকায় দেশীয় মাছের অভাব কমে আসছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...