
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ১৪ বছর পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা হওয়া আসামী জহুরুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
আজ শনিবার দুপুরে মডেল থানায় প্রেস ব্রিফিং এ সহকারী পুলিশ সুপার ( উল্লাপাড়া সার্কেল) অমৃত সুত্রধর জানান শুক্রবার দিন পেরিয়ে রাত সোয়া বারোটার দিকে আসামী জহুরুল ইসলামকে উপজেলার পূর্বদেলুয়া গ্রামের নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। সে জিল্লুর রহমানের ছেলে।
প্রেস ব্রিফিং এ জানানো হয় বিগত ২০০১ সালে উল্লাপাড়ার পূর্বদেলুয়া গ্রামের পূর্ণিমা রাণী শীল ধর্ষণের অভিযোগে তার পিতা অনিল চন্দ্র শীল বাদী হয়ে মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করে।
সে মামলায় বিগত ২০১১ সালে বিজ্ঞ আদালত ১১ জন আসামীকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা রায় হয়। মামনায় যাবজ্জীবন সাজা হওয়া আসামী জহুরুল ইসলাম রায়ের পর থেকেই পলাতক ছিলো।
জানা গেছে সে মালয়েশিয়া ছিলো। আজ শনিবার তাকে আদালতে চালান দেওয়া হবে বলে জানানো হয়। প্রেস ব্রিফিং কালে উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ রাকিবুল হাসান উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...