উল্লাপাড়ায় সাংবাদিকদের সাথে মাওলানা রফিকুল ইসলাম খানের মতবিনিময়

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ , ২৯ মার্চ ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

তিনি মতবিনিময় সভায় দেশের উন্নয়নে জামায়াতে ইসলামীর ভূমিকা এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গার উন্নয়নে তার বিভিন্ন পরিকল্পনা জানান।

বিকেল সাড়ে তিনটায় হওয়া মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক আঃ বারী, পৌর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আতাউর রহমান ও সেক্রেটারী আল আমিন হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিক আনিসুর রহমান লিটন , ময়নুল হোসাইন , শিশির আলম , সাহারুল হক সাচ্চু , আল আমিন , আঃ ছাত্তার , রাজু আহমেদ সাহান , রায়হান আলী , রবিউল ইসলাম , জাকির হোসেন , লিখন আহমেদ , আলমগীর হোসেন , মেজবাহ উল হক , আবু বক্বার সিদ্দিক বাবু ,  আল মাহমুদ , হিরা সরকার  , আমিনুল ইসলাম প্রমুখ  উপস্থিত ছিলেন।