
সাহারুল হক সাচ্চু , উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ( ইরি ) ধান ফসল ঘিরে বছরের নানা পরিকল্পনা থাকে গৃহস্থ কৃষকদের। তাদের আবাদ করা ধানে বেশীরভাগ কৃষক পরিবার সারা বছরের খোরাক (খাবার) মেটায়। গ্রামের গৃহস্থ কৃষক পরিবারগুলো এ ধান ফসল বেচে সংসারের বিভিন্ন দরকার মেটায়।
অনেক গৃহস্থ পরিবারে এর পাশাপাশি তাদের পালিত গরুগুলোর খাবারের জন্য খড়ের মজুদ রাখা হয়। কৃষকদের কথায় এক বছরের পরিকল্পনার সব আশা ভরসার ফসল ইরি বোরো ধান ফসল।
উল্লাপাড়া উপজেলা অঞ্চলের কৃষকদের কাছে বছরের প্রধান আবাদ হয়েছে বোরো ধান ফসল। গ্রামের সব শ্রেণীর গৃহস্থ কৃষক পরিবারগুলো নিজেদের জমি ছাড়াও অনেকেই বর্গা নেয়া জমিতে বিগত বছরগুলোর মতো এবারেও নানা জাতের বোরো ধান ফসলের আবাদ করেছেন।
খোজ নিয়ে জানা গেছে জমি না থাকলেও গ্রামের বসতি অন্য পেশার অনেক পরিবার জমি লিজ রেখে কিংবা বর্গা নিয়ে এ ধান ফসলের আবাদ করেছে। সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এখন মাঠের পর মাঠ জুড়ে বোরো ধান ফসল। আগাম করে লাগানো বোরো ধানের ছড়া বেরিয়েছে।
এখন পাক ধরছে। খোজ নিয়ে দেখা ও জানা গেছে আবার অনেক মাঠে ধানের ছড়া বেরুচ্ছে। আবার নাবী করে আবাদ করা ধান এখন কাইচ থোড়।
প্রতিবেদকের সাথে গ্রামে বসবাস করা অনেক গৃহস্থ কৃষক পরিবারের পুরুষ ও নারীদের কথা হয়। এরা বলেন বছরের প্রধান আবাদের বোরো ধান ফসল ঘিরে তাদের নানা পরিকল্পনা থাকে। এর মধ্যে বাড়ীতে নতুন বসতঘর দেওয়া , সংসারের দরকারী জিনিসপত্রাদি কেনা হয়। ধান বেচে সব করা হয়। আবার কারো দায় দেনা থাকলে এ ধান বেচেই মেটানো হয়ে থাকে।
উপজেলার সদর উল্লাপাড়া ইউনিয়নের বাখুয়া গ্রামের গৃহস্থ কৃষক লিটন দুই বিঘা জমিতে , নাগরৌহা মাঠে কৃষক আছমত প্রামানিক নিজ জমিতে বোরো ধান আবাদ করেছেন। এরা বলেন তাদের মতো সব কৃষক পরিবারগুলোর যাবতীয় পরিকল্পনা থাকে বোরো ধান ফসল ঘিরে।
বড় গৃহস্থ কোনো কোনো পরিবার বছরের খোরাক বাবদ ধান রেখে সংসারের নানা কাজে বাকী ধান বেচে সে টাকা কোনো কাজে খাটাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...