
সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে দিনের বেলায় হর হামেশা যানজট লেগে থাকছে। শহরের পুরানো বাসস্ট্যান্ড এলাকা , গুলিস্থান এলাকা , ওভার ব্রীজ এলাকায় দিনে ঘন ঘন যানজট লাগছে। অনেকেই বলে থাকেন শহরে যানজট যেন নিয়মের হয়েছে। শহরে রিকশাসহ বিভিন্ন বাহনের চালকদের এলোমেলো নিয়ম না মেনে চলাচলে যানজট বাধে।
আর দিনের বেলায় শহরের গুলিস্থান এলাকা ও পুরানো বাসস্ট্যান্ড সড়কে ট্রাক থেকে বিভিন্ন মালামাল উঠানো ও নামানোয় যানজট মূল কারণ বলে অনেকেরই মত মিলেছে। আবার শহরের ছোটো ওভার ব্রীজের নীচের সড়কে অটো রিকসা ভ্যানের জট প্রায়ই লাগে। পৌর প্রশাসক যানজট কাটাতে নানা পদক্ষেপ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
উল্লাপাড়া উপজেলা সদরের মূল পৌর শহরের মধ্য দিয়ে আগে সড়ক ও জনপথ ( সওজ) বিভাগের বগুড়া – নগরবাড়ী মহাসড়ক নির্মাণ হয়েছে। এক সময় বাস , ট্রাকসহ সব ধরণের বাহন সওজ বিভাগের এ সড়কে চলতো। পৌর শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ফুলঝোড় নদীর শাখা খালের ওপর একটি বড় সেতু ও তার কিছুটা পাশেই সড়ক পথের ওপর আরেকটি ছোটো সেতু নির্মাণ হয়।
নাম ফলকে লেখা মতে সেতু দুটির নির্মাণ বয়স প্রায় তেষট্টি বছর বলে জানা গেছে । প্রায় বত্রিশ বছর আগে নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়ায় কাওয়াক মোড় থেকে শ্রীকোলা মোড় অবধি সওজ বিভাগ থেকে বাইপাস মহাসড়ক নির্মাণ করা হয়। এটি এখন বলা চলে মূল মহাসড়ক হয়েছে।
উল্লাপাড়া শহর আগের চেয়ে ব্যবসা-বাণিজ্যে উন্নত হয়েছে। আরো উন্নত হচ্ছে। সব ধরনের যানবাহনের সংখ্যা বেড়েছে। আরো বাড়ছে। শহরের ওভার ব্রিজ এলাকায় সড়কে সেতু দুটির চওড়া কম। এখানে বিভিন্ন বাহনের প্রায়ই জট লেগে থাকে। সরেজমিনে আরো দেখা গেছে ওভার ব্রীজ এলাকায় সেতু দুটি পার হতে ট্রাকসহ ভারীবাহন চলতে গেলে যানজট লাগে।
এখানে পৌরসভার ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকলেও যানজট কাটাতে বেশ বেগ পেতে হয়। শহরের গুলিস্থান এলাকা ও পুরানো বাসস্ট্যান্ড এলাকায় দিনের প্রায়ই যানজট বাধে। পুরানো বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি , অটো রিকসা ভ্যান ও ইজিবাইক নিয়ে চালকেরা বিভিন্ন গন্তব্যে যেতে যাত্রীদের আশায় সড়কে অনেকটা এলোমেলো ভাবে গাড়ী দাড় করে রাখেন। গুলিস্থান এলাকায় অনেক সময় সড়কের উপর ট্রাক থেকে মালামাল নামানো ও উঠানো হয়।
এদিকে শহরের ছোটো ওভার ব্রীজের নীচের এলাকায় শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড সড়কে পৌর মুক্ত মঞ্চের সামনে দিনের বেশী সময় অটো রিকসা ভ্যানসহ নানা বাহনের জট লেগে থাকে। একইভাবে থানা সড়কে যানজট প্রায়ই লাগে। অটো রিকসা ভ্যান চালক ইশারত আলী , আলমগীর হোসেন বলেন সড়কের পাশে তাদের গাড়ী রাখার জায়গা না থাকায় সড়কে গাড়ী রেখে যাত্রী তোলা ও নামানো হয়।
পৌর শহরের বেশ কয়েক জায়গায় সড়কের উপর নানা পণ্যের অস্থায়ী দোকান বসে। পৌর শহরের পুরানো বাসস্ট্যান্ড , ওভার ব্রীজ এলাকায় উপরের সড়ক ও নীচের সড়কে ও আরো কয়েক জায়গায় পৌর সভার ট্রাফিক পুলিশ দিনের সকাল থেকে বিকেল অবধি দায়িত্বে থাকেন। এরা যানজট যেন না বাধে সেদিক খেয়াল রাখেন। এরপরও বিভিন্ন বাহনের চালকদের নিয়ম না মেলে চলাচলে যানজট বাধে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও পৌর প্রশাসক আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন শহরের মধ্যে সড়ক পথে ওয়ান ওয়ে চলাচল ব্যবস্থা করা হবে। আর দিনের বেলায় পণ্যবাহী ট্রাক শহরে ঢোকা বন্ধ ও মালামাল উঠানো নামানো বাদ রাখতে সংশ্লিষ্ট সমিতিকে জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...