
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে একটি ভুয়া ও বিভ্রান্তিকর ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে নাচোল থানার নাম ব্যবহার করে এমন একটি দৃশ্য তৈরি করা হয়, যা বাস্তবে কখনো ঘটেনি। ছবিটি প্রকাশের পর এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং অনেকেই এটিকে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা বলে অভিযোগ করেন।
এ ঘটনায় তালাশ বিডি ,Chapai News 24 ও BRD News-এ সংবাদ প্রকাশের পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভুয়া বা বিভ্রান্তিকর ছবি তৈরি ও প্রচার করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে পারে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় সচেতন মহল প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...