
চলমান উচ্চমাধ্যমিক ও সমমান (এইচ এস সি) পরিক্ষার ডিউটি করার মাঝেই নড়াইল পৌরসভার বাজেট মিটিংয়ে সাংবাদিক নামধারী শিক্ষক হুমায়ুন কবির রিন্টুর উপস্থিতি থাকার অভিযোগ উঠেছে। এ নিয়ে জনমনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। যে তিনি কিভাবে এইচএসসি পরীক্ষার মতন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার মাঝে সামান্য টাকার জন্য অংশগ্রহণ করে গেলেন।
সারাদেশে আজ ৩০ ই জুন ২০২৪ ইং তারিখে উচ্চমাধ্যমিক ও সমমান পরিক্ষা শুরু হয়েছে। সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পরিক্ষা হয়েছে। নড়াইল মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ক্রিড়া শিক্ষক হুমায়ুন কবির রিন্টিুর নড়াইল সরকারী মহিলা কলেজ কেন্দ্রে পরিক্ষা নেওয়ার দায়িত্ব ছিল।
অথচ তিনি তার সে দায়ীত্ব পালন করার মাঝেই বেলা সারে ১২ টার দিকে নড়াইল পৌরসভার ২০২৪ -২০২৫ সালের বাজেট মিটিংয়ে উপস্থিত হন।
পৌরসভার কর্মচারী শাহীনা আক্তার জানান, হুমায়ুন কবির রিন্টু সাংবাদিক নড়াইল পৌরসভার বাজেট মিটিংয়ে এসেছিলেন এবং আমার পাশে বসে ছিলেন।

এ বিষয়ে পৌরসভার হিসাব রক্ষক জামান মুঠোফোনে এ প্রতিবেদক কে জানান, হুমায়ুন কবির রিন্টু সম্মানী নেওয়ার জন্য আমার কাছে এসেছিল, আমি কালকের কতা বলে দিয়েছি।
সাংবাদিক কৃপা বিশ্বাস বলেন,হুমায়ুন কবির রিন্টু ভাই নড়াইল পৌরসভার বাজেট মিটিংয়ে এসেছিলেন। তবে তিনি যে নড়াইল সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার দায়িত্বে থেকে বাজেট মিটিংয়ে এসেছেন সেটা আমি জানিনা।
নড়াইল সরকারী মহিলা কলেজের পরিক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক সবুজ কুমার হালদার এ বিষয়ে জানান, হুমায়ুন কবির রিন্টুর দায়ীত্ব আমাদের কলেজে ছিল, কিন্তু আমি তার কেন্দ্রে অনুপস্থিত থাকার বিষয়ে কিছু জানিনা।
আপনি ইসলাম শিক্ষার প্রভাষক মাহমুদুর রহমানের সাথে কথা বলেন তিনি এ বিষয়ে ভালো বলতে পারবে। এ বিষয়ে সরকারী মহিলা কলেজের প্রভাষক মাহমুদুর রহমান জানান,হুমায়ুন কবীর রিন্টুর দায়ীত্ব আমার কলেজে ছিল। কিন্তু কখন কেন্দ্র থেকে বেরিয়ে গেছে তা আমি বলতে পারবোনা।
এ বিষয়ে মির্জাপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বলেন, হুমায়ুন কবির রিন্টু নৈনৈতিক ছুটি গ্রহণ করেছেন। তবে তিনি যে নড়াইল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার দায়িত্ব পালন করছেন সেটা আমি জানি না।
এবিষয়ে অভিযুক্ত শিক্ষক হুমায়ুন কবির রিন্টুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে অসংলগ্ন কথা বার্তা বলে চুপ করে থাকেন, এবং বার বার প্রশ্ন করা হলেও তিনি আর কোন কথা বলেন নি।
নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসার বিশ্বজিৎ কুমার ভৌমিক জানান,হুমায়ুন কবির রিন্টু আমার কলেজ ডিউটি করেছে। কিন্তু সে কখন কেন্দ্র থেকে বেরিয়ে গেছে আমি জানিনা,এ বিষয়ে পরিক্ষা পরিচালনার দায়ীত্বে যারা ছিল তারা ভালো বলতে পারবেন।তবে পরিক্ষা শেষ হওয়ার পূর্বে যদি সে বেরিয়ে যেয়ে থাকে তাহলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...