
একদল শ্রমজীবী মানুষ সূর্য ওঠার আগেই ছুটে যান হাটে। যাদের শ্রম বিক্রি করে চলে সংসার। এই হাটে কেউ আসেন বিক্রি হতে, আবার কেউ আসেন মানুষ কিনতে। যেখানে পণ্যের মতোই দরকষাকষি চলে মানুষের। শ্রমজীবী মানুষ বেচাকেনা হয় এমন অনেক হাট আছে দেশজুড়ে। সেসব মানুষের সুখ-দুঃখের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘এখানে মানুষ বিক্রি হয়’।
জুয়েল এলিনের রচনায় এটি নির্মাণ করছেন জাকিউল ইসলাম রিপন। আর নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শামীম হাসান সরকার ও হৃদিতা হৃদি। রোববার (১২ অক্টোবর) রাজধানীর আশপাশের বস্তিতে শুরু হয়েছে এর দৃশ্যধারণের কাজ। চলবে আগামী আরও দু’দিন।
নির্মাতা জাকিউল ইসলাম রিপন বলেন, ‘গল্পটি শ্রমজীবী মানুষের। গল্পের নায়ক জীবিকার জন্য নিজেকে হাটে বিক্রি করে। আর নায়িকা বিক্রি করে নিজের শরীর। এতে খুব সুন্দর একটি মেসেজ আছে। গল্পটি ফুটিয়ে তুলতে আজ ভোর সাড়ে ৬টায় আমরা কাজ শুরু করেছি। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’
খলিলুর রহমান নয়নের প্রযোজনায় ‘এখানে মানুষ বিক্রি হয়’ নাটকে আরও অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাগ, শাহীন মৃধা, সোহানা শারমিনসহ অনেকে। খুব শিগগিরই এটি উন্মুক্ত হবে একটি ইউটিউব চ্যানেলে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...