
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে জামায়াতে ইসলামী নেতা মাওলানা আব্দুল্লাহ বাদশাকে আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগ দেওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতের জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করেছেন। একইসঙ্গে এবি পার্টিতে যোগদানের তথ্যটি নিশ্চিত করেছেন দলটির শেরপুর জেলার সদস্যসচিব মুকসিতুর রহমান হিরা।
গতকাল সোমবার (১১ আগস্ট) রাতে নালিতাবাড়ীে উপজেলা জামায়াতের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নালিতাবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল্লাহ বাদশাকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
জামায়াতে ইসলামীর নালিতাবাড়ী পৌর শাখার সেক্রেটারি আব্দুল মোমেন বলেন, ‘অন্য দলে যোগ দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। দলটি তার নীতি-আদর্শে কঠোরভাবে অটল এবং শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কারও জন্য ছাড় নেই। সংগঠনের ঐক্য ও সুনাম রক্ষায় প্রয়োজনে যেকোনও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
দলটির পক্ষ থেকে নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাওলানা আব্দুল্লাহ বাদশার সঙ্গে কোন সাংগঠনিক যোগাযোগ বা সম্পৃক্ততা না রাখার আহ্বান জানানো হয়েছে। এদিকে, এবি পার্টিতে যোগ দেওয়ার পর রাতেই মাওলানা আব্দুল্লাহ বাদশাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়।
বহিষ্কারের বিষয়ে আব্দুল্লাহ বাদশা বলেন, ‘আমি এবি পার্টিতে যোগদান করেছি। দল আমাকে শেরপুর-২ আসনের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। যেহেতু আমি এবি পার্টির একজন প্রার্থী, সেই ক্ষেত্রে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করতেই পারে। বিষয়টি আমি জেনেছি।’
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...