
আরজি করকাণ্ডে চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদ ভারতজুড়ে চলছে। এসবের মাঝেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে হেমা কমিশনের রিপোর্ট। এতে একের পর এক উঠে এসেছে চলচ্চিত্র জগতের যৌন হেনস্তার কালো অধ্যায়। ইতোমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন অনেক অভিনেত্রীই। কেউ কেউ মামলাও করেছেন। এবার অনৈতিক প্রস্তাব প্রসঙ্গে মুখ খুলেছেন টালিউড অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তী।
ঋতাভরি বলেন, যখন আমি শোবিজের শুধুই পরিচিত মুখ। তখন সবাই আমাকে টার্গেট করতে শুরু করে। এটা যেন ধরে নিয়েছে, কাজ পেতে গেলে আপস করতে হবে। সবাই যে সরাসরি বিছানায় যাওয়ার প্রস্তাব দেয় তা নয়। তিনি বলেন, একজন বড় অভিনেতা এক ব্যক্তির মাধ্যমে আমাকে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দেন। তো আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। সেই সময় বিষয়টি নিয়ে একজন সিনিয়র এক সাংবাদিকের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলাম।
কিন্তু সেই সাংবাদিক আমাকে বলেছিলেন— এত বড় সুযোগ হাতছাড়া করলে! ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে এটুকু তো মেনে নিতেই হবে। ওই রকম একটা মানুষ তোমাকে কাছে পেতে চাইছে!
সাংবাদিকের এমন প্রশ্নে এ অভিনেত্রী বলেন, এমন শিক্ষিত মানুষের কাছ থেকে এটা আমি আশা করিনি। তাই স্পষ্ট বলেই দিয়েছিলাম— এসব আমি পারব না। উনি বলেছিলেন— ‘তাহলে তুমি কবিতা লেখো, অভিনয় করে কাজ নেই।’ এটা আমার কাছে খুব হতাশাজনক ছিল।
উল্লেখ্য, আসন্ন দুর্গাপূজায় ঋতাভরির ‘বহুরূপী’ সিনেমা মুক্তি পাচ্ছে। এ অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন আবির চ্যাটার্জি। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো আবিরের সঙ্গে দেখা যাবে ঋতাভরিকে। এর আগে দুজনকে ‘ফাটাফাটি’ সিনেমায় অভিনয় করতে দেখেছিলেন দর্শকরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...