
জামাল উদ্দীন, কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়ায় এক বন্যহাতির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোরে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের সদর বিটের সংরক্ষিত বনভূমির জুমছড়ি বড়খাল এলাকায় এসে হাতিটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সকাল ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) শাহিনুর ইসলাম শাহীনের নেতৃত্বে বিট কর্মকর্তা ও বনকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে হাতি মৃত অবস্থায় দেখতে পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেনারি সার্জনকে খবর দেয় বনবিভাগ। পরে তারা ঘটনাস্থলে গিয়ে ইআরটি টিমের সহযোগিতায় আলামত সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসাইন চৌধুরী। এসময় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মারুফ হোসেন, টেকনাফ ও উখিয়ার দায়িত্বপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক মনিরুল ইসলাম সহ বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) শাহিনুর ইসলাম শাহীন বলেন, উখিয়া রেঞ্জের সংরক্ষিত বনভূমিতে মৃত্যুর কোলে ঢলে পড়ে এক বন্য হাতি। এর আগে হাতির রক্তবমির স্থিরচিত্র দেখা মেলে। প্রাথমিক সুরতহাল তৈরির সময় হাতির দেহ থেকে তিনটি সিসার দানা উদ্ধার করে ভেটেনারি সার্জন। এবিষয়ে আইনি ব্যাবস্থা প্রতিক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...