
এম এ ওয়াহিদ রুনু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার(৪ ডিসেম্বর) সকাল১০টায় উপজেলার ভানুগাছ সরকারি খাদ্য গোদাম প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চলতি মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুমি দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়,ভানুগাছ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএস,ডি) আজিজুর রহমান, খাদ্য পরিদর্শক আশীষ কুমার রায়,শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এল,এস,ডি) ইসমাম ইবনে খতীব,মিল মালিক কানু চন্দ্র দেব প্রমুখ।
চলতি মৌসুমে উপজেলায় অভ্যন্তরীন আমন ধান প্রতি কেজি ৩৩ টাকা দরে ১০৬০ মেট্টিক টন ও সিদ্ধ চাল প্রতি কেজি ৪৭ টাকা ও আতব চাল ৪৬ টাকা দরে ১৪৭৭ মেট্টিক টন ক্রয় করা হবে।
এবার কমলগঞ্জের দুটি গুদামে মোট ১০৬০ মেট্রিক টন ধান ও ১৪৭৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...