
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ পরিবেশের ছাড়পত্র না থাকায় ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও কাঁচা ইট বিনষ্ট করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে এসকেবি ব্রিকস নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু।
এ সময় পরিবেশ অধিদফতর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, এসকেবি ব্রিকস নামের এই ইটভাটার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ধারা ৪ ও ৫ এবং পরিবেশ অধিদপ্তর সংরক্ষণ আইন ১৯৯৫ অমান্য করায় জরিমানা করা হয়। এ ছাড়া পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই।
পরিবেশ অধিদফতর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তর সংরক্ষণ আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে। এছাড়া কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। আপতাত ইট ভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ আজকের খেলা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ আজকের খেলা
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে তারেক রহমানের শোক
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে তারেক রহমানের শোক
ছোট পর্দায় নারী ক্রিকেট ও চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চ
ছোট পর্দায় নারী ক্রিকেট ও চ্যাম্পিয়নস...
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...