
মো. সাহিদুল ইসলাম শাহীনঃ- বেনাপোল সীমান্তে বাহাদুরপুর ইউনিয়নের ২নং ঘিবা গ্রামের সাঈদের ২ বছর বয়সী পুত্র সন্তান মো. সাবিদ হোসেন সাহাদ, দীর্ঘদিন ধরে মাথায় দুইটি টিউমার হওয়ার কারণে ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী।
এমন একটি সংবাদ পেয়ে বুধবার(১৯ ফেব্রুয়ারী) দুপুরের দিকে শিশুটিকে দেখতে যান বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মো.সহিদ আলী।
এ সময় শিশু সাহাদের পিতা সাঈদ হোসেন রোগের বিষয় শ্রমিক নেতার কাছে তুলে ধরেন,ছেলে কে তিনি ঢাকা অরোয়া স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার ডাক্তার বিভিন্ন রকম টেস্ট করে দ্রুত টিউমার অপারেশন করতে হবে বলে জানিয়ে দেন।
ডাক্তারের কথা মত আমার ছেলেকে অপারেশন করা হয়। অপারেশনের কয়দিন পর বাড়িতে নিয়ে আসি। কিন্তু আমার ছেলের রোগ দিন দিন আরও খারাপের দিকে যেতে থাকে। পরে আবারও ছেলে কে নিয়ে ঐ হাসপাতালে গেলে, ডাক্তার বলেন আরও একটা অপারেশন করতে হবে।
সর্বশেষ অপারেশনটি করতে প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন। অর্থের অভাবে ছেলের চিকিৎসা করতে না পেরে অসুস্থ ছেলেকে নিয়ে বাড়ীতে ফিরে আসি। এ সময় তিনি এবং তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়লে,তাদেরকে সান্তনা দেন শ্রমিক নেতা।
শিশুটি’র জন্য আল্লাহ পাকের কাছে রোগ মুক্তি কামনা করেন, এ সময় তিনি পিতা সাঈদের হাতে নগদ অর্থ তুলে দেন এবং চিকিৎসার ব্যাপারে সামর্থ্যমত সাহায্য করবেন বলে আশ্বাস দেন।
ছেলের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন সাহাদের পিতা সাঈদ হোসেন।
এ সময় শিশুটিকে দেখতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সহ সভাপতি- মো. তবিবুর রহমান,কাগজপুকুর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি- মো. ইয়াকুব আলী। এ ছাড়াও সেখানে ছিলেন বিএনপি নেতা-রুহুল আমিন,মিন্নু ও মইনুল হোসেন প্রমূখ।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...