
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর কুরমা চা-বাগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও প্রতীক ধানের শীষের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
জনসভায় কুরমা চা-বাগানের বিপুলসংখ্যক চা-শ্রমিকসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয় এবং পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, চা-শ্রমিকসহ মেহনতি মানুষের ন্যায্য অধিকার, ন্যূনতম মজুরি বৃদ্ধি, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে বিএনপি সর্বদা পাশে থাকবে। তিনি বলেন, ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণ এবার ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেবে।
অন্যান্য বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও সাধারণ মানুষের দুর্ভোগ থেকে মুক্তি পেতে ধানের শীষের বিকল্প নেই। তারা চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
বক্তারা আগামী ১২ই ফেব্রুয়ারি সকাল থেকে সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য চা-শ্রমিক ও এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সঙ্গে তারা শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।
জনসভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে জনসভা সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...