
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বাড়ন্ত মুরগীর বাচ্চা ও খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ১০ টায় প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন প্রাঙ্গণে এলাকার ১৪১ জন সুফলভোগীদের মাঝে ২০টি করে মুরগীর বাচ্চা, ৫৯ কেজি খাবার ও সাথে ঔষধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে, রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু সিতাংশু, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ। এ সময় সুফলভোগী সহ স্থানীয় গনমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে জানান যে,পর্যায়ক্রমে কমলগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের উপকারভোগীদের মাঝে মরগী বাচ্চা, খাদ্য ও ঔষধ সমগ্রী সহ বাড়ন্ত মুরগী বাচ্চার সাথে উপকারভোগীর মাঝে ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...