
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের একটি লেক থেকে পিনু বাউরি (২৪) নামের এক চা শ্রমিক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় চা বাগানের ১৪ নম্বর সেকশন এলাকার লেক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পিনু বাউরি রোববার সকালে নাস্তা করে বাসা থেকে বের হন। এরপর সারাদিন তাকে খুঁজেও পাওয়া যায়নি। সোমবার সকালে বাগানের শ্রমিকরা লেকের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন।
খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দুপুরে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান এবং শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পিনু বাউরি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার জানিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...