
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য টিকরপাড়া ও নোয়াগাঁও গ্রামের মধ্যবর্তী জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ও আওয়ামী লীগ নেতা রুস্তুম আলীর বিরুদ্ধে। এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, রেকর্ডভুক্ত সরকারি এ রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রামের সহস্রাধিক মানুষ চলাচল করে আসছেন। কিন্তু স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রুস্তুম আলী প্রভাব খাটিয়ে রাস্তা কেটে নিজের জমির সঙ্গে যুক্ত করেছেন। এতে গ্রামবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাস্তা উদ্ধারের চেষ্টা করলেও রুস্তুম আলীর সহযোগিতা না পাওয়ায় তা ব্যর্থ হয়।
গ্রামের ভুক্তভোগী জলিল মিয়া, গণি মিয়া, মখলিছ মিয়া, আপিজুন বেগম ও চুমকি বেগম অভিযোগ করে বলেন, “রুস্তুম আলী প্রভাবশালী হওয়ার কারণে আমরা দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছি। চেয়ারম্যানের কাছেও অভিযোগ জানিয়েছি, কিন্তু তিনি কোন ব্যবস্থা নেননি। পরে বাধ্য হয়ে আমরা ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেছি।”
অভিযোগের বিষয়ে রুস্তুম আলী জানান, “আমার জমি সংক্রান্ত বিষয় আদালতে মামলা চলমান রয়েছে।”
এ বিষয়ে পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, “রাস্তা উদ্ধারের চেষ্টা করেছিলাম। কিন্তু রুস্তুম আলী আদালতে মামলা করার কারণে কোন সমাধান হয়নি। বর্তমানে ওই রাস্তাটি বন্ধ রয়েছে।”
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর ইউনিয়ন সহকারী তহশিলদারকে তদন্তের দায়িত্ব দিয়েছি।”
তদন্তকারী সহকারী তহশিলদার কমলেন্দু ভট্টাচার্য্য জানান, “সরেজমিনে তদন্তে রাস্তা দখলের সত্যতা পাওয়া গেছে। তবে সার্ভেয়ারের মাধ্যমে বিস্তারিত যাচাই করে ইউএনও মহোদয়ের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...