
এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে পৌর জামায়াতের সেক্রেটারি সাইফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পেশাজীবী জামায়াতের সেক্রেটারি জালাল উদ্দীন চৌধুরী, পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল হাই, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সোলায়মান আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম এবং উপজেলা আমীর প্রিন্সিপাল মো. মাসুক মিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে। তবে স্বাধীনতার পরও জনগণ প্রত্যাশিত সুফল পুরোপুরি ভোগ করতে পারেনি বলে তারা মন্তব্য করেন। তারা আরও বলেন, স্বাধীনতার চেতনা নিয়ে বিভিন্ন সময় ক্ষমতাসীনরা রাজনৈতিকভাবে সুবিধা নিয়েছে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...