কমলগঞ্জে জুলাই গণঅভ্যূত্থান দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ , ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস-২০২৫’ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে এবং উপজেলা প্রkকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, উপজেলা প্রকৌশলী সাইফুল আযম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, সাংবাদিক নির্মল এস পলাশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ভূঁইয়া রাজন রেজা প্রমুখ।


সভায় বক্তারা জুলাই গণঅভ্যূত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।