
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় নয়াবাজারে পতনঊষার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রমাপদ দেব।
সমাজকর্মী শাহাজাহান আলী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার শওকত আহমদ, সমাজসেবক মাহমুদুর রহমান বাদশা, সমাজসেবক জুনেদ আহমদ, সমাজসেবক শামসুল ইসলাম লিয়াকত প্রমুখ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি হেলাল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বাচ্চু খানসহ আরো অনেকে।
আলোচনা সভার শুরুতেই নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রমাপদ দেব। অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...