কমলগঞ্জে নাস্তিক রাখাল রাহা ও হাসান গালিবকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ , ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ আল্লাহ ও রাসুল (সা.) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা ও সুহেল হাসান গালিব কে গ্রেফতার ও ফাঁসির দাবীতে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বাদ আসর তৌহিদী জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি ভানুগাছ রেলস্টেশন মসজিদ থেকে শুরু করে ভানুগাছ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চৌমুহনাতে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

শফিকুর রহমান সালেহ এর উপস্থাপনায় বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মাও. খালেদ বিন শওকী, মাও. শুয়েব আহমদ, মো. আব্দুল হাই, মাও. লুৎফুর রহমান জাকারিয়া, মাও. খায়রুল ইসলাম নিজামী, মো.আবু হানিফা, মাও. জিল্লুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে নাস্তিক রাখাল রাহা ও সুহেল হাসান গালিব কে গ্রেফতার করে ফাঁসির দাবী জানান।

মন্তব্য লিখুন

আরও খবর