
এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জে “ক্রাইম তালাশ-অনুসন্ধান রিপোর্ট” নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে ছবি-তথ্য ও বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়রি করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজান চৌধুরী।
শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে “ক্রাইম তালাশ-অনুসন্ধান রিপোর্ট” নামে একটি ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় এ সাধারন ডায়রি করেন। থানায় সাধারণ ডায়েরি ( জিডি) বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজান চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম “ক্রাইম তালাশ-অনুসন্ধান রিপোর্ট” নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে ছবি-তথ্য ও বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার ও মানহানি করছে কে বা কারা।
বিষয়টি আমার নজরে আসলে দ্রুত কমলগঞ্জ থানায় গিয়ে একটি সাধারন ডায়রি (জিডি) করি। আশা করছি পুলিশ দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনবেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ফেসবুকে ভুয়া আইডি খোলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...