
এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ছবি৷ ও তথ্য দিয়ে ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে থানায় সাধারণ মামলা করেছেন সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাকিল।
গত রবিবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে ভূয়া আইডির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন।
সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাকিল বলেন, কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম আমাদের এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের তথ্য ও ছবি ব্যবহার করে ভূয়া ফেসবুকে আইডি খুলে অশ্লীল পোস্ট দিয়ে অপপ্রচার ও মানহানি করছে কিছু অসাধু লোকজন ।
বিষয়টি আমাদের সকলের নজরে আসলে দ্রুত কমলগঞ্জ থানায় গিয়ে একটি সাধারন ডায়রি (জিডি) করি। আশা করছি পুলিশ দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনা হবে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন ফেসবুকে ভুয়া আইডি খুলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...