
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বন্যা পরবর্তী গৃহ পুণর্বাসনের লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২৩ টি পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে ও ২০ জন কৃষককে ধানের চারা কেনার জন্য নগদ অর্থ সহায়তা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেএফএস এন্ড ফ্রেন্ডস যুক্তরাষ্ট্র, ইতালি ও যুক্তরাজ্যে বসবাসকারী পতনঊষার ইউনিয়নের প্রবাসীদের অর্থায়নে পতনঊষারে গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদে এ নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথিs হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।
উসমানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিপুল আলীর সভাপতিত্বে ও মাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পতনঊষার ইউপি সদস্য আব্দুল হান্নান, সমাজসেবক রিপন দত্ত বিমল, আফসার খান প্রমুখ।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের ২৩ টি পরিবারকে গৃহ পুণর্বসনের লক্ষ্যে নগদ ৫ হাজার টাকা করে ১ লাখ ১৫ হাজার ও ২০ জন কৃষককে ধানের চারা কেনার জন্য নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা করা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী পতনঊষার ইউনিয়নের প্রবাসীদের অর্থায়নে আরও ৮টি পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...