
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারে পৈতৃক সম্পত্তির ভাগ-বণ্টন ও নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে মো. ফজলুল বক্তের দুই সংসারের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ কমলগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
প্রথম পক্ষের প্রবাসী মো. মিজান বক্ত মিলন (পিতা: মো. ফজলুল বক্ত), গ্রাম: উত্তর কানাইদেশী, ৯ নম্বর ইসলামপুর ইউনিয়ন। তাঁর দাবি, মধ্যভাগ বাজারে পৈতৃক সূত্রে পাওয়া ৫ শতাংশ এবং বাবার কাছ থেকে ক্রয় করা আরও ৫ শতাংশসহ মোট ১০ শতাংশ বাজারভিটার জমি রয়েছে।
ওই জমিতে পুরোনো দোকানঘর ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিলে সৎমায়ের সংসারের জগলু বক্ত, মুন্না বক্ত ও মোছাম্মৎ সাবিনা বেগম বাধা দেন বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, ফজলুল বক্তের দ্বিতীয় সংসারের মেয়ে সাবিনা বেগমের দাবি, মধ্যভাগ বাজারের জমি তাঁর দুই ভাইয়ের নামে দেওয়ার কথা ছিল।
কিন্তু তাঁর অভিযোগ, বাবার প্রথম সংসারের তিন ভাই কৌশলে বাবার কাছ থেকে দলিল করে নিয়েছেন। তাঁদের পরিবার বর্তমানে মানবেতর জীবনযাপন করছে বলেও দাবি করেন তিনি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, বাবার সম্পদের ভাগাভাগি নিয়ে দুই সংসারের মধ্যে ঝামেলা চলছে। উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন। তদন্ত চলছে, সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জমির প্রকৃত মালিকানা ও দলিলের বৈধতা সম্পর্কে সংশ্লিষ্ট নথি যাচাই এবং উভয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে বিরোধের বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও...
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে...
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের...
কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন অর রশিদের...
কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন...
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন কাসিমপুরী
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস...
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী...