
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের জন্য নির্মাণ করা হয়েছে ‘অভিভাবক ছাউনি’। রোববার (১৬ নভেম্বর) দুপুরে ছাউনিটির উদ্বোধন করেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।
বিদ্যালয়ের সামনে নবনির্মিত এই ছাউনির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, ইউনিয়ন পরিষদের সদস্য তোয়াবুর রহমান তবারক, মহিলা সদস্য রেফা বেগম, সমাজসেবক আফরোজ খান, তালুকদার আমিনুর রহমান, আবু বক্কর বাক্কা প্রমুখ।
উদ্বোধনকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, “মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতিদিনই অনেক অভিভাবক সন্তানদের সঙ্গে এখানে আসেন, কিন্তু তাদের জন্য বসার কোনো নির্দিষ্ট ব্যবস্থা ছিল না। ২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন পরিষদের উদ্যোগেই এই ছাউনিটি নির্মাণ করা হয়েছে, যাতে অভিভাবকরা স্বাচ্ছন্দ্যে বসে সময় কাটাতে পারেন।”
বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিতে একটি ইতিবাচক পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...