
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “মাদক বিরোধী যুব সমাজ” এর ব্যানারে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে স্থানীয় যুব সমাজ, সচেতন নাগরিক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, বর্তমানে মাদক সমাজের জন্য সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংস করে দেয়। তাই মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধি জরুরি।
মানববন্ধন থেকে মাদকমুক্ত কমলগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি মাদক নির্মূলে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা বলেন, যুব সমাজ যদি সচেতন হয়, তবে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও শক্তিশালী হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...