
এম এ ওয়াহিদ রুলু,,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের মনিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে একাডেমির অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক নির্মল এস পলাশ।
একাডেমির উপ-পরিচালক প্রভাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুর রহমান।
মণিপুরি ললিতকলা একাডেমির নাট্য প্রশিক্ষক সুতপা সিংহা ও নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহা (সমীর) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ নুরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,বাংলাদেশ মনিপুরী যুবকল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ, মুন্ডা সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক লক্ষন মুন্ডা, মনিপুরী সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শরবিন্দু কান্তি, বিশ্ব কবি মঞ্চ মৌলভীবাজার এর আহ্বায়ক পুলক কান্তি ধর প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আনহার আলী, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক সালাহউদ্দিন শুভ, জাহেদ আহমেদ,মুমিনুল ইসলাম, রাজন আবেদিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা