
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-বেনাপোল পোর্টথানাধীন ভবেরবেড় গ্রাম হতে ৮০ বোতল ফেন্সিডিল সহ মোছাঃ ফাতেমা ওরফে পারভিন(৫৫) নামের এক নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে,শনিবার(২২ ফেব্রুয়ারী) মধ্য রাত ২:৪০ মিনিটের দিকে গোপণ সংবাদ পেয়ে থানার একটি চৌকষ পুলিশ দল বেনাপোল পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ ভবারবেড় গ্রামে অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন এসআই(নিঃ) বিনয় কুমার হালদার।
তথ্য মোতাবেক ঐ গ্রামের পশ্চিমপাড়াস্থ বাসিন্দা আবু সালামের ভাড়াটিয়া ধৃত আসামী ফাতেমা ওরফে পারভিনের ঘরে তল্লাশী চালায়। আসামীর স্বীকারোক্তি মোতাবেক শয়ন কক্ষের খাটের নীচে অভিনব কায়দায় লুকানো ৮০বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
নারী আসামী ফাতেমার বাড়ী ঐ গ্রামের পশ্চিম পাড়ায়। তার স্বামীর নাম মো.হযরত আলী। এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১৩,ধারা-৩৬(১),সারনির ১৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
ফেন্সিডিল উদ্ধার এবং আসামী গ্রেফতারের কথা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া বলেন,”যশোর পুলিশ সুপার এবং “ক” সার্কেল(নাভারন) এর এ এসপি নিশাত আল-নাহিয়ান এর নির্দেশনায় চোরাচালান রোধ,আইন শৃঙ্খলা এবং মাদক নিয়ন্ত্রণে বেনাপোল পোর্টথানা টহলদারী জোরদার রেখেছে।
এরই ধারাবাহিকতায় নিষিদ্ধ ঘোষিত ৮০ বোতল ফেন্সিডিল সহ নারী আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ”।
আসামী ফাতেমা ওরফে পারভিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মাদক আইনে মামলা দিয়ে আজ শনিবার(২২ফেব্রুয়ারী) যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...