
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। শেরপুরের ঝিনাইগাতীতে প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে জেলা প্রশাসনের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। এতে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে ভোটারদের সরাসরি মতবিনিময়ের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে অংশ নিতে সচেতন ভোটার, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষকে আমন্ত্রণ জানানো হয় এবং উপজেলাজুড়ে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।
কমলগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তার কথা বিবেচনা করে জেলা প্রশাসনের নির্দেশনায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
সুজন মৌলভীবাজার জেলা ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ বলেন, সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও নিরাপত্তাজনিত কারণে সরকারি সিদ্ধান্তে অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়।
সুজন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ডা. ছাদিক আহমদ বলেন, জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...