
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প, খামারবাড়ি, ঢাকা এর অর্থায়নে ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপ—পরিচালক ফরহাদ মিয়া, কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা—কর্মচারীগন, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও কৃষকবৃন্দ। ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলায় মোট ১৬টি স্টল স্থাপন করা হয়েছে।
এসব দেশি—বিদেশী বিভিন্ন ফলদ, ঔষধি কাঠ ও শৌখিন ও জাতীয় গাছের চারা, ফল—ফুল, শাক—সবজি ও বিভিন্ন কৃষি উপকরণ দিয়ে সজ্জিত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পরে অতিথিবৃন্দ মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।
আলাপকালে কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায় জানান, মেলায় স্থাপিত স্টল গুলো মেলা চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সেরা স্টলের মালিকগনের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...