কমলগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ , ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ বৃহস্পতিবার (২০মার্চ ২০২৫) জেলা পরিষদ অডিটোরিয়াম কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে  কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।

কমলগঞ্জ  জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যক্ষ মোঃ মাসুক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি এড. কামরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. এহসানুল মাহবুব জুবায়ের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. মোহাম্মদ আব্দুর রব সহকারী সেক্রেটারী সিলেট মহানগর জামায়াতে ইসলামী  মৌলভীবাজার ৪ সংসদীয় আসন (কমলগঞ্জ শ্রীমঙ্গল) উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, মাওলানা আব্দুর রহমান জেলা নায়বে আমির, উপজেলা জামায়াতের নায়বে আমির সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, মাওলানা সোলাইমান আহমেদ সুপার কমলগঞ্জ দাখিল মাদ্রাসা প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ বাহার  আলী উলামা পরিষদের উপজেলা সভাপতি, মাওলানা আব্দুস সালাম সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন কমলগঞ্জ উপজেলা, মনসুর আহমেদ সহসাধারণ সম্পাদক কমলগঞ্জ উপজেলা শাখা,

তারেখ মাহফুজ সহসাধারণ সম্পাদক শ্রীমঙ্গল উপজেলা শাখা, মোঃ আব্দুল হাই সভাপতি কমলগঞ্জ পৌর শাখা, মোঃ এবাদুর রহমান সভাপতি কমলগঞ্জ সদর ইউনিয়ন,মোঃ শফিকুর রহমান সভাপতি ইসলামপুর ইউনিয়ন শাখা, আব্দুল করিম সভাপতি আলীনগর ইউনিয়ন, মাসুদ আহমেদ সূরা সদস্য কমলগঞ্জ উপজেলা শাখা, মোঃ সাইফুর রহমান সাধারণ সম্পাদক কমলগঞ্জ পৌরশাখা, মাওলানা সুয়েব আহমেদ সহসভাপতি কমলগঞ্জ পৌরশাখা, তানভীর রায়হান ওয়াসিম সভাপতি কমলগঞ্জ ইসলামী ছাত্র শিবির, মাওলানা আব্দুল বাছির সাধারণ সম্পাদক কমলগঞ্জ সদর ইউনিয়ন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা  শাখা, পৌরশাখা ও ইউনিয়ন শাখার নেতা কর্মী।

মন্তব্য লিখুন

আরও খবর