
দেশের কলুষিত ও নোংরা রাজনীতি থেকে শিশুরা বের হতে চায় বলে মন্তব্য করে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, তাদের (শিশুদের) বের করার দায়িত্ব আমাদের।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, গত ৫ আগস্টের আগে শিশুদের যে অবমূল্যায়ন হয়েছে, আমরা সে সময়ে আর কখনও ফিরে যাব না।
তিনি বলেন, ১৯৭১ সালের পরও আমরা অনেক কিছু করতে পারিনি। তার পুনরাবৃত্তি হোক সেটা চাই না। স্বাধীনতার ৫৩ বছর পরও আমাদের নারী ও শিশুরা নিরাপদ নয়।
তিনি আরও বলেন, চব্বিশের আন্দোলনে মেয়েরা অংশ নিয়েছিল। একাত্তরের পর আমরা নারী মুক্তিযোদ্ধাদের পুনর্বাসিত করতে পারিনি। এবার করব।
বর্তমান রাজনীতি নিয়ে এই উপদেষ্টা বলেন, এদেশের রাজনীতি কলুষিত ও নোংরা। এখান থেকে আমাদের শিশুরা বের হতে চায়। তাদের বের করার দায়িত্ব আমাদের।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...