‎কসবায় খাড়েরা ইউনিয়ন বিএনপির উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:২৩ পূর্বাহ্ণ , ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

‎মো জুয়েল রানা ব্রাহ্মণবাড়ীয়া :- ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যেগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

‎সোমবার (১৭ই মার্চ) খাড়েরা ইউনিয়ন এর দেলি-পাতাইশার স্কুল মাঠে এই ইফতার মাহফিলটি  অনুষ্ঠিত হয়।

‎ খাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো মিজানুর রহমানের সভাপতিত্বে ও জহিরুল ইসলাম সঞ্চালনায় ইফতার মাহফিলে ভার্যুয়ালে প্রধান অতিথি বক্তব্য রাখেন,ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন, কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফকরুল ইসলাম,সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, সিনিয়র সহসভাপতি ইকলিল আজম,যবদলের আহবায়ক মাসুদুল ইসলাম দিপু,সদস্য সচিব জিয়াউল হক জীবন, কৃষক দলের আহবায়ক শাম মিয়া, সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়া, শ্রমিকদলের আহবায়ক মো জীবন সহ কসবা উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দু এসময় উপস্থিত ছিলেন।

‎ইফতারের পূর্ব মহুর্তে সংক্ষিপ্ত বক্তব্য বক্তরা বলেন,জুলাইয়ের গন অভ্যর্থনে নতুন স্বাধীন  বাংলাদেশ পেয়েছি। অবৈধ সরকার ও ফ্যাসীবাদী খুনি হাসিনার আমলে যাদের কারনে দলের নেতাকর্মীরা কারা নির্যাতিত এবং বাড়িঘরে হামলা মামলা করিয়েছেন তাদেরকে চিহ্নিত করে এই কসবার মাটিতেই বিচার করা হবে।

‎তারা আরও বলেন, বসন্তের কোকিলের মত অনেকেই আসবে আবার চলেও যাবে।দুর্দিনে আমরা যাকে কাছে পেয়েছি সুদিনে তার পাশেই থাকতে চাই। তাই আগামী সংসদ নির্বাচনে মাটিও মানুষের নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া কে ধানের শীষে ভোট দিয়ে আগামী সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।

‎এসময়, ইফতারে পূর্ব মহুর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও
‎দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার  তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর