
বাতাসে কচি আমের বোলের ঘ্রাণ। মন কেমন করা দুপুর কিংবা বিকেলগুলোতে মন চলে যায় সেই ফেলে আসা দিনগুলোতে। যখন আশেপাশের সব শিশু-কিশোর গোল হয়ে বসে কাঁচা আম মাখা খাওয়া হতো। এখন আর চাইলেও সেইসব দিনে ফিরে যাওয়া যায় না। শহুরে জীবনে আমের বোলের ঘ্রাণ পাওয়ার সৌভাগ্যও সবার হয় না। তবে কাঁচা আম বাজারে উঠতে শুরু করে মৌসুমের শুরুতেই। শৈশবে ফিরে যাওয়া না হোক, কাঁচা আমের সেই স্বাদটুকু তো ফিরে পাওয়া যেতেই পারে।
কাঁচা আম যে কেবল খেতেই সুস্বাদু তা নয়। বরং এর অনেক উপকারিতা রয়েছে। জিভে জল আনা এই টক ফল দিয়ে অনেকে আচার তৈরি করে রেখে সারা বছর খেয়ে থাকেন। তবে কাঁচা খেলেও মিলবে অনেক উপকার। এতে প্রচুর ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
কাঁচা আমের স্বাস্থ্য উপকারিতা
গরমের দিনে সবাই কাঁচা আম মাখা কিংবা কাঁচা আমের জুস খেতে ভালোবাসে। এগুলো স্বাস্থ্যকর পুষ্টি উপাদানের এক চমৎকার উৎস এবং এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক-
কাঁচা আম আমাদের পরিপাকতন্ত্রকে বিভিন্ন পাচক এনজাইম নিঃসরণে উদ্দীপিত করে। এটি অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং মর্নিং সিকনেস সহ হজমের সমস্যা কমায়।
কাঁচা আমের শরবত সানস্ট্রোকের প্রভাব কমায় এবং ডিহাইড্রেশনের উপসর্গ উপশম করে।
কাঁচা আম ভিটামিন এ, সি এবং ই-তে সমৃদ্ধ, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মাড়ির সমস্যা দূর করে, রক্তের রোগের ঝুঁকি কমায় এবং আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা বাড়িয়ে অনেক রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
কাঁচা আমের ম্যাঙ্গিফেরিন (একটি অ্যান্টিঅক্সিডেন্ট) ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এবং ফ্যাটি অ্যাসিডের মাত্রার ভারসাম্য বজায় রাখে, ফলে হৃদরোগের ঝুঁকি কমায়। কাঁচা আমে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামও থাকে, যা আমাদের হৃদপিণ্ডের সুস্থ কার্যকারিতা বাড়ায়।
কাঁচা আম লুটেইন এবং জিয়াজ্যান্থিন সহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা দৃষ্টিশক্তি এবং চোখের স্বাস্থ্য উন্নত করে।
কাঁচা আমে উপস্থিত পলিফেনল (এক প্রকার শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট) প্রদাহ কমায় এবং ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে।
কাঁচা আম পুষ্টিগুণে ভরপুর যা কোলাজেন সংশ্লেষণকে উৎসাহিত করে এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করে। এটি চুলের বৃদ্ধিকেও উদ্দীপিত করে এবং মাথার ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে।
এই সুস্বাদু ফলটিতে উচ্চ মাত্রায় ফাইবার, শূন্য কোলেস্টেরল এবং পুষ্টিগুণ রয়েছে। এটি একটি কাঁচা, আচার, জুস এবং বিভিন্ন রান্নার উপকরণ হিসেবে খাওয়া যায়। তাই কাঁচা আমের অনন্য উপকারিতা পেতে আপনার খাদ্যতালিকায় এটি যোগ করুন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...