
পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীল (৪৮) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তীব্র জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন শিক্ষক দীপক চন্দ্র শীল। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুর ছোবলে তার মৃত্যু ঘটে। এই মর্মান্তিক মৃত্যুতে কাউখালী উপজেলার শিক্ষক সমাজসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সাম্প্রতিক সময়ে সারাদেশে ডেঙ্গুর প্রকোপ যেভাবে বৃদ্ধি পেয়েছে, তা রোধে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মশা নিধন এবং সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে অবহেলার কোনো সুযোগ নেই; সামান্য উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...