
সরকারি অর্থ ব্যয়ে অনিয়ম কিংবা প্রশাসনিক ত্রুটির কারণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক ও শুল্ক অনুবিভাগে ১ হাজার ৩৯২টি অডিট আপত্তি দিয়েছে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি)।
সিএজি কার্যালয়ের উদ্ভাবিত অডিট বা নিরীক্ষা কার্যক্রম ডিজিটালাইজ সফটওয়্যার অডিট ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং সিস্টেম-২.০ (এএমএমএস) এ ওই অডিট আপত্তিগুলো প্রেরণ করা হয়েছে। যার মধ্যে বেশ পুরাতন অডিট আপত্তিও রয়েছে, যা এখনও নিষ্পত্তি হয়নি বলে জানা গেছে। সোমবার (৪ মে) এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে।
সিএজি ও এনবিআরের নথি অনুযায়ী, বিভিন্ন কাস্টম হাউস ও কমিশনারেটে অডিট আপত্তির মধ্যে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউসে মোট অডিট আপত্তি রয়েছে ৪০৬টি।
যার মধ্যে এসএফআই ২৪৮টি, নন-এসএফআই ১৪৯টি এবং রিপোর্টভুক্ত ৯টি। অনুরূপভাবে ঢাকা কাস্টম হাউসে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত অডিট আপত্তি ২১২টি, বেনাপোল কাস্টমস হাউসে ৫৮৯টি, আইসিডি কমলাপুর কাস্টমস হাউসে ১০১টি এবং পানগাঁও কাস্টমস হাউসে ১৯টি অডিট আপত্তি নথিভুক্ত আছে।
এ ছাড়া ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত মোংলা কাস্টমস হাউজে ১৪৪টি আপত্তি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটগুলোর মধ্যে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত রংপুর (দিনাজপুর সার্কেলসহ) এলাকায় ২৪২টি, খুলনায় ৩৬৭টি এবং যশোরে ৪২১টি অডিট আপত্তি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে এনবিআর প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, এএমএমএস সফটওয়্যারে অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া আর একটি সমস্যা সামনে এসেছে, সেটা ডাবল এন্ট্রির অভিযোগ। এর মধ্যে প্রতিটি আপত্তি পৃথকভাবে যাচাই করা হয়েছে এবং ডাবল এন্ট্রি পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, চলমান অডিট কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দিষ্ট ইউজার আইডি ব্যবহার করে সকল মেমো ইস্যুর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মোট আপত্তির বিস্তারিত তালিকা সংযুক্ত আকারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, অডিট ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং সিস্টেম-২.০ (এএমএমএস) হলো বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় কর্তৃক উদ্ভাবিত একটি অডিট বা নিরীক্ষা কার্যক্রম ডিজিটালাইজ করার সফটওয়্যার। এটি সরকারি বিভিন্ন দপ্তরের অডিট আপত্তির জবাব প্রেরণ ও মনিটরিং করার জন্য ব্যবহৃত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...