
মোঃরবিউল আলম, কুমিল্লা: কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি,জনাব মোঃ আহসান হাবীব পলাশ আগমন উপলক্ষে আজ (২৭নভেম্বর) বুধবার বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। কুমিল্লা জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি,জনাব মোঃ আহসান হাবীব পলাশ।
উক্ত বিশেষ কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ ডিআইজি,জনাব মোঃ আহসান হাবীব পলাশ এর নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। ডিআইজি অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন থানা-ফাঁড়ি থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন।

এসময় তিনি সমস্যা সমূহ দ্রুত সময়ের মধ্যে সমস্যা গুলো সমাধানের জন্য প্রতিশ্রুতি প্রদান করেন। উক্ত বিশেষ কল্যাণ সভায় ডিআইজি,জনাব মোঃ আহসান হাবীব পলাশ জেলার সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সকল পুলিশ সদস্যকে জনমুখী পুলিশিং করার নির্দেশ প্রদান করেন।
তিনি আরো বলেন যে, নিষ্ঠুর আচরন পরিহার করে আইনের মাধ্যমে জনগনের সেবা নিশ্চিত করাই হলো পুলিশের প্রধান কাজ। পুলিশের আচরণ এবং ব্যবহারে যেন কোনোভাবেই কোন মানুষ কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ও থানা পুলিশের সেবার মান বৃদ্ধি করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব খন্দকার আসফাকুজ্জামান, বিপিএম ; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জনাব মোঃ কামরান হোসেন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...