
রবিউল আলম,কুমিল্লাঃ কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর বিশেষ অভিযানে একটি হায়েস মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (০৫ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ০৬:০০ ঘটিকায় ১০ বিজিবি-এর অধীনস্থ গীতবাড়ি বিওপির একটি টহল দল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। টহল দলটি সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা’ নামক স্থান থেকে একটি হায়েস মাইক্রোবাস জব্দ করে। পরবর্তীতে মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ৮৯.৮ কেজি গাঁজা এবং ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত যানবাহন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...