
কুষ্টিয়া আদর্শ ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে “জুলাই স্মরণ অনুষ্ঠান” ও দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫।
শনিবার (১৯ জুলাই) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করা শুধু দায়িত্ব নয়, তা আমাদের ইতিহাস চর্চা ও দেশপ্রেমের অংশ। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।”
তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও পরিবেশ সচেতনতা জাগিয়ে তুলতেই এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বক্তব্য শেষে অতিথিবৃন্দ ও কলেজে শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এসময় মিলপাড়া এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...